1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাধবদীতে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৮ জন দেখেছেন

সুমন পালঃ মাধবদীতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরের শ্রী শ্রী গৌর নিতাই আখড়া ধাম থেকে বের হওয়া র‌্যালিটি মাধবদী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালীতে হাজার হাজার সনাতন ধর্মের মানুষ এতে অংশগ্রহণ করে। বিভিন্ন সাজ-পোশাক পরিধান করে শুভযাত্রায় অংশ নেয় ছোট ছোট কোমলমতি শিশুরা। র‌্যালি ও শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী গৌর নিতাই আখড়া ধাম কমিটির সভাপতি চন্দন কুমার সাহা, সাধারণ সম্পাদক দোলন সাহা ও প্রনব কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর গৌতম ঘোষ। সঞ্চালনায় ছিলেন দ্বীপক সাহা, নিরঞ্জন সাহা, লক্ষণ দাস। এসময় মাখন সূত্রধর, মনোরঞ্জন সূত্রধর, অরবিন্দু বণিক, অঞ্জন দেবনাথ, মাধবদী থানার বিভিন্ন এলাকার সনাতন ধর্মাম্বলী সহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। জন্মাষ্টমী উপলক্ষে শ্রী শ্রী গৌর নিতাই আখড়া ধামে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিন। অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এটি। পঞ্জিকা অনুসারে, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের প্রাধান্য হলে জন্মাষ্টমী পালন করা হয়। দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে এ দিনটি পালন করে সনাতন সম্প্রদায়ের মানুষ। সনাতন ধর্ম মতে, অধর্ম ও দুর্জনের বিনাশ এবং ধর্ম ও সুজনের রক্ষায় কৃষ্ণ যুগে যুগে পৃথিবীতে আগমন করেন। অপশক্তির হাত থেকে শুভশক্তিকে রক্ষার জন্য শ্রীকৃষ্ণ মথুরার অত্যাচারী রাজা কংসকে হত্যা করে মথুরায় শান্তি স্থাপন করেছিলেন। শ্রীকৃষ্ণের ভাব ও দর্শন যুগ যুগ ধরে হিন্দু সমাজ ও সংস্কৃতিতে গভীরভাবে প্রোথিত। কৃষ্ণের প্রেমিকরূপের পরিচয় পাওয়া যায় তার বৃন্দাবন লীলায়, যা বৈষ্ণব সাহিত্যের মূল প্রেরণায়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.