1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

মাধবদীর মেঘনায় নিখোঁজ ইমনসহ দুজনের লাশ উদ্ধার

  • আপডেট সময়: রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৩৪৩ জন দেখেছেন

 

সুমন পালঃ
মাধবদীর মেঘনা নদীতে নিখোঁজ এক কিশোরকে উদ্ধারে দ্বিতীয় দিনের অভিযানে নেমে কিশোর ইমনসহ অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। আজ রোববার দুপুরে সদর উপজেলার মাধবদীর উত্তর চরভাসানিয়া এলাকার মেঘনা নদী থেকে তাঁদের দুজনের লাশ উদ্ধার করা হয়। নদী থেকে উদ্ধার হওয়া লাশ গতকালকে ডুবে যাওয়া ওই কিশোরের নাম ইমন মিয়া (১৬)। সে সদর উপজেলার মাধবদী পৌরসভার উত্তর বিরামপুর এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। অন্যদিকে উদ্ধার হওয়া আরেক যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক (৩৫)। গতকাল শনিবার দুপুরে মাধবদীর উত্তর বিরামপুর এলাকা থেকে ইমন, সাব্বির ও আবদুল্লাহ নামের তিন কিশোর মেঘনা নদীর পাড়ে ঘুরতে এসেছিল। বেলা একটার দিকে তারা তিনজনই মেঘনা নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তারা তিনজনই নদীতে তলিয়ে যেতে শুরু করে। এ সময় একটি বনভোজনের নৌকা পাশ দিয়ে যাচ্ছিল। কিশোরদের নদীতে তলিয়ে যাওয়ার দৃশ্য চোখে পড়ে ওই নৌকার মাঝির। তিনি একটি ফুটবল ছুড়ে মারেন এবং লাফিয়ে পড়ে তাদের উদ্ধারের চেষ্টা চালান। ওই ফুটবল ধরে একজন ভেসে থাকে এবং আরেকজনকে ধরে তুলে নিয়ে আসেন ওই মাঝি। এরই মধ্যে ইমন নদীর পানিতে তলিয়ে যায়। নিখোঁজ কিশোর ইমনকে উদ্ধারের জন্য ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যদের নিয়ে অভিযানে নামে নৌ–পুলিশ। তবে গতকাল ইমনের কোনো সন্ধান মেলেনি। আজ সকাল থেকে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হয়েছিল। বেলা ১১টার দিকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ ভেসে ওঠে। এ সময় তাঁর লাশ উদ্ধার করে তীরে তুলে আনা হয়। পরে বেলা একটার দিকে নিখোঁজ কিশোর ইমনের লাশও উদ্ধার করা হয়। ভঙ্গারচর নৌ–পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আমীরুল হক সিকদার বলেন, নিখোঁজের ২৪ ঘণ্টা পর ইমন নামের ওই কিশোরের লাশ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া দুজনেরই লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। অজ্ঞাতনামা ওই যুবকের লাশের পরিস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.