1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

বি,জি,কে,ডি একতা মানবকল্যাণ পরিষদের উদ্যোগে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট সময়: শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৩৮৪ জন দেখেছেন

মনিরুজ্জামান,নরসিংদীঃ বি,জি,কে,ডি একতা মানবকল্যাণ পরিষদের উদ্যোগে এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার সময় বথুয়াদী বাজারস্থ সংস্থার কার্যালয়ের সামনে ২ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী হিসেবে পোলার চাল, সয়াবিন তেল,সেমাই,আলু,লবণ,প্যাকেটজাত তরল দুধ,ডাল,মসলা,সাবান ও কিসমিস বিতরণ করা হয়। বি,জি,কে,ডি(বথুয়াদী,গাজির গাঁও,কালী ভৈরব পুর ও দড়ি গাজির গাঁও) একতা মানবকল্যাণ পরিষদের সভাপতি মোঃ রইছ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বথুয়াদী, গাজির গাঁও,কালী ভৈরব পুর ও দড়ি গাজির গাঁও এলাকার ৮ টি মসজিদের ইমামকে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি ও পায়জামা প্রদানসহ ২ শতাধিক অসহায় পরিবারের সদস্যদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেন নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব কামরুজ্জামান কামরুল। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কামরুজ্জামান কামরুল বি,জি,কে,ডি একতা মানবকল্যাণ পরিষদের মানবসেবা মূলক কর্মকান্ডের ভূয়সি প্রশংসা করে বলেন, আগামী দিনগুলোতে এই এলাকার যে কোন মানবসেবা মূলক কর্মকান্ডে বি,জি,কে,ডির পাশে থেকে আপনাদের সেবা প্রদান করব ইনশাআল্লাহ। জননেত্রী শেখ হাসিনার দুরদর্ষিতা ও সুদূরপ্রসারী পরিকল্পনায় একসময়ের অবহেলিত বথুয়াদী এলাকায় আজ উন্নয়নের ছোঁয়া লেগেছে। সেইদিন বেশী দূরে নয় যেদিন এই বথুয়াদী এলাকা নরসিংদীর শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করবে।বথুয়াদী এলাকার সার্বিক উন্নয়নে তিনি সর্বদা পাশে থাকবেন বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বি,জি,কে,ডি’র সভাপতি মোঃ রইছ মিয়া বলেন, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের আর্থিক সহায়তায় পরিচালিত বি,জি,কে,ডি একতা মানবকল্যাণ পরিষদ সবসময় আর্তমানবতার সেবায় নিজেকে উৎসর্গ করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ আমরা ২ শতাধিক অসহায় পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে পেরেছি। সংগঠনের মানবসেবা মূলক কর্মকান্ডকে আরো বেগবান করতে সমাজের সকল স্তরের মানুষের সহায়তা কামনা করেন তিনি। মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ’র সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন,মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান রসুল রানা, মৎস্যজীবী লীগ নরসিংদী জেলা শাখার আহ্বায়ক সোহানা আক্তার প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দুলু, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মমিন ভূঁইয়া, আব্দুল জব্বার,বাছির ভূঁইয়া,ছোরা উদ্দিন ভূঁইয়া, মোঃ আওলাদ হোসেন, আঃ মান্নান ও সেরাজ উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ খাদ্য সামগ্রী পেয়ে আনন্দে মেতে ওঠে এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.