Best Online Pokies In New Zealand With Neosurf The developers have managed to fully open this topic. Sunny Game Casino What is the welcome offer at Spin Palace Casino, and how much will I get. The Star Hotel Rooms

মকবুল হোসেন মাধবদী নরসিংদী প্রতিনিধি :-
মাধবদীতে একাধিক মামলার আসামি,কুখ্যাত অস্ত্রধারী ডাকাত শাহ্ আলমকে ধরতে গিয়ে ডাকাতদের হামলায় আহত হয়েছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান। এ ঘটনায় আমদিয়ার কুখ্যাত ডাকাত শাহ্ আলম ছাড়াও অস্ত্র ও গুলিসহ আরও দুইজনকে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ।সোমবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে আটটায় নরসিংদীর মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত ডাকাত শাহ্ আলমকে ধরতে আমদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশের উপর হামলা চালায়। এতে ওসি সৈয়দুজ্জামান মাথায় আঘাত প্রাপ্ত হন। হামলার পর পর ডাকাতেরা তাদের সঙ্গে থাকা পিস্তল দিয়ে গুলি ছুঁড়ে পালাতে গিয়ে পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ পুলিশের হাতে গ্রেফতার হয়।আহত ওসি সৈয়দুজ্জামান নরসিংদী সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে কর্মস্থল মাধবদীতে ফিরে এসেছেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ডাকাতদের ধরতে গিয়ে তাদের হালায় মাথায় আঘাত প্রাপ্ত হন।এঘটনায় কুখ্যাত ডাকাত শাহ্ আলম, টিটু ও সোহাগ কে আটক করে পুলিশ।তাদের সাথে থাকা একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। তাদেরকে মাধবদী থানায় নিয়ে আসা হয়েছে। শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত ডাকাত শাহ্ আলমের বিরুদ্ধে অস্ত্র,ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানান।