1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত

৯বছরের পলাতক আসামি গ্রেফতার মাধবদী থানা পুলিশের হাতে

  • আপডেট সময়: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৪০ জন দেখেছেন

সুমন পালঃ নরসিংদী জেলার মাধবদী থানা পুলিশ জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম এর আদেশক্রমে সদর সার্কেল সাহেদ আহমেদ এর দিকনির্দেশনায় মাদক, পলাতক আসামি, ডাকাত, সন্ত্রাস নির্মূলে কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতায় মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সৈয়দুজ্জামান এঁর নেতৃত্বে গত ১৪ সেপ্টেম্বর গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই সঞ্জয় কুমার দাস, এএসআই হারেজ মিয়া, এএসআই রুবেল মিয়া ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায়
মোহাম্মদ লিটন ওরফে ডাকাত লিটন(৪৫) কে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানাযায় মাধবদী থানার মৈশাদী গ্রামের মৃত দীন মোহাম্মদ এর ছেলে মোহাম্মদ লিটন ওরফে ডাকাত লিটন। তার বিরুদ্ধে আড়াইহাজার থানার ২টি ডাকাতি মামলা ও একটি হত্যা মামলার ওয়ারেন্ট রয়েছে। যা দীর্ঘ ২০১৩ সাল হইতে মাধবদী থানায় তিনটি ওয়ারেন্ট মুলতবি ছিল। সে দীর্ঘ নয় বছর পর্যন্ত নাম পরিচয় গোপন করে
পলাতক ছিল। আরো জানাযায় লিটন ডাকাত নুরালাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেক হোসেনের বাড়িতে ডাকাতি করার সময় উপস্থিত ছিল এবং সেই মামলারও আসামি।

##
সুমন পাল
মাধবদী

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.