1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ

স্বেচ্ছাসেবী সংগঠণ “আলোর সন্ধানী ব্লাড ও সমাজ কল্যাণ”কে নারায়নগন্জ-২ আসনের এমপি বাবুর অনুদান ঘোষণা

  • আপডেট সময়: বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৭০৪ জন দেখেছেন

ভ্রাম্যমান প্রতিনিধি : বুধবার (১১ আগষ্ট ) “মানবতার টানে ভয় নেই রক্ত দানে” এই স্লোগানে আলোর সন্ধানী ব্লাড ও সমাজ কল্যাণ সংগঠনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে সারাদেশের প্রায় ৬০টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আড়াইহাজার উপজেলা পরিষদ হল অডিটোরিয়ামে আয়োজিত দিনব্যাপী এ মিলন মেলা অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগন্জ-২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে সংগঠনের কার্যক্রমের প্রসংশা করে
স্বেচ্ছাসেবী এ সংগঠণটির সাফল্যর ধারা অব্যাহত রাখতে তার পক্ষ হতে সংগঠনের জন্য ৫০ হাজার টাকা অনুদান ঘোষণা করেছেন। সেই সাথে সংগঠণের স্থায়ী একটি অফিসের ব্যাবস্থা করবেন বলেও প্রতিশ্রুতী দেন এমপি বাবু। তার এ অনুদানের ঘোষণা আয়োজক ও সংগঠনের সদস্যরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এ সময় উপস্থিত সকল সংগঠনের সদস্যরা হাততালি দিয়ে এমপির এ ঘোষণাকে স্বাগত জানায়।

সংগঠনের সভাপতি মোঃ রমজান হাসনাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম রিদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মোঃ আজাদ খাঁন সোহাগ।

এ সময় আরো উপস্থিতি ছিলেন, হাইজাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন ভূঁইয়া, মাধবদী থানা প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ও কাঁঠালিয়া একতা মানবসেবা সংগঠন ও ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্টাতা সভাপতি সাংবাদিক ইমন ছিদ্দিকী। সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি সফিকুল ইসলাম সফিক,আড়াইহাজার উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন অর রশিদ ভূঁইয়া,সাবেক শেখ রাসেল এর সভাপতি নাহিদুল রহমান নাফিজ, আড়াইহাজার উপজেলার তরুনলীগের সভাপতি এইচ এম জাকির, এটুজেড হসপিটালের পরিচালক নাঈম মোল্লা, সেন্ট্রেল হাসপাতাল চেয়ারম্যান ইকবাল মোল্লাসহ আমন্ত্রিত অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবীগন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.