1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত

সামসুল আলম দীপ্তি’র আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময়: সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৪৬৭ জন দেখেছেন

মনিরুজ্জামান,নরসিংদীঃ নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের কার্যকরী কমিটির নির্বাহী সদস্য প্রবীণ সাংবাদিক প্রয়াত সামসুল আলম দীপ্তি’র আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় নরসিংদীর খবর কার্যালয়ে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামরুল হাসান সোহেল’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নরসিংদীর সর্বস্তরের সাংবাদিকদের প্রিয় মানুষ,অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে আপোষহীন কলম সৈনিক, নরসিংদী প্রেসক্লাবের সুযোগ্য সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি।
প্রধান অতিথির বক্তব্যে প্রয়াত সাংবাদিক সামসুল আলম দীপ্তি’র স্মৃতিচারণ করে তিনি বলেন, “মানুষ মরণশীল। আমাদের সবাইকেই একদিন চলে যেতে হবে তারপরও নরসিংদীর প্রবীন সাংবাদিক সামসুল আলম দীপ্তি’র চলে যাওয়াটা কোনভাবেই মেনে নিতে পারছি না। তিনি খুব শান্ত স্বভাবের এবং মিশুক প্রকৃতির মানুষ ছিলেন। যখনই কোন সমস্যায় পড়তেন আমার কাছে যেতেন। আমিও সাধ্যমত তার সমস্যা সমাধানের চেষ্টা করতাম। তবে তিনি বড্ড অভিমানী ছিলেন।তার অসুস্থতার খবরটি আমরা এমন সময় পেয়েছি যখন আমাদের করার মতো কিছুই ছিলনা। তিনি অভিমান করে এভাবে আমাদের ছেড়ে চলে যাবেন তা ভাবতেই পারিনি।
আল্লাহ আমাদের সকলের প্রিয় সামসুল আলম দীপ্তির সকল ভূলত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের সর্বোচ্চ আসন জান্নাতুল ফেরদৌস নসীব করুক এই কামনা করি।”
নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন রাজু’র সঞ্চালনায় নরসিংদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাবু নিবারণ রায়, আজকের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজরাফ টিপু, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি আশিকুর রহমান, টুটুল শিকদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, কোষাধ্যক্ষ তৌকির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, মিজানুর রহমান হিরণ, কোষাধ্যক্ষ হুমায়ুন কবীর,কার্যনির্বাহী সদস্য জসিম উদ্দিন,ওয়াদুদ বাচ্চু ও আবু কালাম সারোয়ার বুলবুল সহ নিহতের আত্মীয় ও সংগঠনের অন্যান্য সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে নিহতের আত্মার মাগফেরাত কামনায় ও সংগঠনের অসুস্থ সাংবাদিক খন্দকার তৌহিদুল আলম, মাহবুব আলম লিটন ও তার পরিবারের অসুস্থ সদস্য সহ সকলের সুস্বাতা ও সুস্বাস্থ্য কামনা করে নরসিংদীর খবর পত্রিকা অফিস সংলগ্ন জামে মসজিদের ইমাম মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন ‌।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.