1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

মাধবদীতে জমেছে কোরবানির হাট লোক বেশি ক্রেতা কম

  • আপডেট সময়: রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩৮৮ জন দেখেছেন

হুমায়ুন মিয়া নরসিংদী : ঈদ সামনে রেখে সরকার লকডাউন শিথিল করেছে। তাই কোরবানি কে সামনে রেখে বসছে হাট।

মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের বালাপুর নবিন চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে বসে অস্থায়ী গরুর হাট।

রবিবার (১৮ জুলাই) এ হাটে কোরবানির গরু দূর-দূরান্ত থেকে বিক্রেতারা নিয়ে আসেন।

গরু বিক্রেতা কামাল হোসেন বলেন, লকডাউন এর জন্য বাজার মন্দা যাচ্ছে। গোরু বেশি ক্রেতা কম। আমি এ হাটে পাঁচটি গরু আনছি। আশা করছি বিক্রি করতে পারবো।

আরেক গরু বিক্রেতা সোলমান বলেন, আমি তিনটি গরু আনছি। আমি যত্ন করে গরু গুলো পালছি। এখন সঠিক দাম না পেলে ক্ষতিগ্রস্ত হবো।

গরু ক্রয় করতে আসা কালাম প্রধান বলেন, আমি মাধবদী থেকে বালাপুর হাটে এসে সত্তুর হাজার টাকা দিয়ে একটি দেশি ষাঁড় গরু কিনলাম। হাট ভালোই জমেছে।

হাটে আসা অধিকাংশ লোকই মাস্ক পড়েনি। যদিও হাট কমিটির পক্ষে মাইকিং করে মাস্ক পড়তে অনুরোধ করা হয়।

গরু হাট দেখতে আসা জামান কে প্রশ্ন করা হয় আপনি মাস্ক পড়েননি কেন (?) জবাবে তিনি বলেন -মাস্ক পড়া ভালো কিন্তু মাস্ক পড়লে আমার শ্বাস বন্ধ হওয়ার মতো লাগে। তবে এখন থেকে পড়বো।

এবিষয়ে জানতে চাইলে পাইকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বালাপুর নবিন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবুল হাশেম বলেন- এবারের হাটে গরু আসলেও এখন পর্যন্ত বেচা-কেনা কম। পাশের ইউনিয়ন নুরালাপুর ও হাট বসাতে আমরা আশানুরূপ ফল পাবো কিনা সন্দেহ।

তবে গরুর হাটে অভিভাবকদের সাথে আসা শিশুদের মাঝেই ছিল ঈদের প্রকৃত আনন্দ!

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.