1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত

নরসিংদী চেম্বারের উদ্যোগে দেড় হাজার পরিবার পেলো ঈদের খাবার

  • আপডেট সময়: শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৪৯২ জন দেখেছেন

শরীফ ইকবাল রাসেল নরসিংদী প্রতিনিধি :
নরসিংদী জেলা পুলিশের ব্যবস্থাপনায় নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
আজ শনিবার (১৭ জুলাই) বিকেলে নরসিংদী স্টেডিয়ামে এক হাজার দুস্ত পরিবার এবং নরসিংদী পৌরসভা আন্ত:জেলা বাস টার্মিনালের ৫ শতাধিক মোটর শ্রমিকদের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
নরসিংদীর মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে চেম্বার প্রেসিডেন্ট আলী হোসেন শিশির এর সভাপতিত্বে শিল্পমন্ত্রী এ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, জেলা প্রশাসক আবু নঈম মারুফ খান ও পুলিশ সুপার এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
পরে নরসিংদী আন্ত:জেলা পৌর বাস টার্মিনালে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল ও আলু বিতরণ করা হয়।এসব ঈদ সামগ্রী বিতরণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামীম নেওয়াজ, ভাইস প্রেসিডেন্ট জাকির হোসেন, পরিচালক আল আমীন রহমান, নাজমুল হক, আনিছুল হক সহ অন্যান্য পরিচালক, ও বাস মালিক সমিতির নেতৃবৃন্দ ।
#

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.