মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদীর মাধবদী হোসেন বাজারে ৭ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও রড, সিমেন্ট, টিন চুরির অভিযোগ উঠেছে। গত ১৬ মে এই ঘটনাকে কেন্দ্র করে ৯ জনের নাম উল্লেখ করে মাধবদী থানায় অভিযোগ করেছেন ভোক্তভোগী আবু সাঈদ।
আজ ১৮ মে বিকালে সাংবাদিকদের আবু সাইদ জানান জমি সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্রুতার জের ধরে গত ১৬ মে সকালে কোতয়ালিচর গ্রামের মোঃ হারিছ দেওয়ান, নজরুল ইসলাম, হুমায়ুন দেওয়ান, ইউসুফ দেওয়ান, সজিব, ওবায়দুল্লাহ, মোঃ ফারুক, মোঃ রকি, মোজাম্মেলসহ আরও অজ্ঞাত ৫/৬ জন আমার নির্মিত জমিতে প্রবেশ করে ৭ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় আমার জমিতে নির্মানাধীন দেয়াল ভাংচুর ও রড, সিমেন্ট, টিন চুরির করে নিয়ে যায়। ফলে মোট ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। আমি এর বিচার চাই।
উল্লেখিত অভিযোগ সম্পর্কে মোঃ হারিছ দেওয়ানের কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বিকার করে জানান জমিটি আমাদের পৈত্রিক সম্পত্তি ছিল। আমরা এই জমিটি মসজিদ ও তাদের কাছে বিক্রি করেছিলাম। বর্তমানে তাদের দখলে আমরা যে জমি বিক্রি করেছি তার চেয়ে বেশি জমি আছে। সেই বেশি জমিটুকু মসজিদের দখলে ফেরত দেওয়া নিয়ে বেশ কয়েকবার বিচার হয়েছে। তারা জমি ছাড়ছেনা।