মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা
সুমন পালঃ
"মাদক কে না বলি, জীবনকে সুন্দর করি"
এ প্রতিপাদ্যে মাধবদী থানাধীন আব্দুল্লাহ বাজারের মাছ বাজার সংলগ্ন ২৪ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা নগর বানিয়াদী যুব সমাজের আয়োজনে মাদক বিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী জেলা জাতীয়তাবাদী ওলামা দলের যুগ্ন আহবায়ক কাজী জয়নাল আবেদীন এর সভাপতিত্বে মাদক বিরোধী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রধানবাড়ি জামে মসজিদের সভাপতি এটিএম আতাউর রহমান, সমাজ সেবক জালাল উদ্দীন প্রধান, হিরন মিয়া, বিদ্যাকানন মডেল স্কুলের প্রধান শিক্ষক ছবির আহমেদ, আল কারিম জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর, সমাজ সেবক হাজী আবু সিদ্দিক মিয়া, ডাক্তার অলি উল্লাহ, শিলমান্দী ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক জাকারিয়া প্রধান,
নব প্রদীপ মডেল স্কুলের পরিচালক সাইফুল ইসলাম, নব প্রদীপ মডেল স্কুলের পরিচালক আমির হোসেন, সমাজ সেবক মোঃ মোক্তার হোসেন, নরসিংদী সদর থানা সাইবার দল
সভাপতি আবেদ মিয়া, শিলমান্দী ইউনিয়ন কৃষক দলের সহ সভাপতি খোরশেদ আলম,
শিলমান্দী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক সফিক মিয়া, সদর থানা সাইবার দলের সাংগঠনিক সম্পাদক মাসুম প্রধান, শিলমান্দী ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক
রোমান, শিলমান্দী ইউনিয়ন শ্রমিক দলের সদস্য রিপন মিয়া, সমাজ সেবক মামুন মিয়া, শফিকুল ইসলাম, হাবিবুর রহমান, সুজন আহমেদ, মোঃ গাফ্ফার, সাইফুল ইসলাম,
সুজন মিয়া, মিলন মিয়া প্রমুখ। মাদক বিরোধী প্রতিবাদ সভায় সকলে বলেন, মাদক সেবী, মাদক বিক্রেতা, মাদকের শেল্টার দাতা আমাদের ভাই, সন্তান, চাচা। আমরা তাদেরকে বুঝিয়ে ভালো ও সুন্দর জীবন গঠনের পরামর্শ দেব। প্রয়োজনে তাদেরকে পূনর্বাসনের ব্যবস্থা করা হবে। যদি তারা না বুঝে তাহলে সকলে মিলে প্রশাসনের সহযোগিতা নিয়ে তাদের বাড়িঘর ভেঙ্গে এলাকা থেকে উচ্ছেদ করে দেব। নগর বানিয়াদী গ্রামের ছয়টি সমাজের তিন শতাধিক সচেতন মানুষ উপস্থিত ছিলেন।