1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

সিমস প্রকল্পের গবেষনার ফলাফল নিয়ে নরসিংদী জেলা পর্যায়ের মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত       

  • আপডেট সময়: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৩৮২ জন দেখেছেন

শরীফ ইকবাল রাসেল :
ট্রানজিত এন্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিসটেম (সিমস) প্রকল্পের গবেষনা বিষয়ক জেলা পর্যায়ের মত বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) দিনব্যাপী নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল জাকীর সভাপতিত্বে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় আরো বক্তব্য রাখেন, জেলা লিগেল এইড কর্মকর্তা এলিছ জাহান, বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতির সভানেত্রী সালমা আলী, জনশক্তি ও কর্মসংস্থান নরসিংদী কার্যালয়ের সহকারী পরিচালক (সংযুক্তি) মো: এনামুল হক, নরসিংদী কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নাবিলা নুজাত, সিমস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রাফাতুর রহমান রুবা, মহিলা আইনজীবী সমিতির সদস্য ফেরদৌস নিগার, প্রকল্পের প্যানেল আইনজীবী এড. শিরিন আকতার, প্রকল্প কর্মকর্তা হানিফ মাহমুদ ও প্রোগ্রাম অর্গানাইজার নুরজমান।
এসময় নরসিংদী জেলা সমন্বয়কারী মোস্তফা কামাল, ব্র্যাক জেলা সমন্বয়কারী মিজাুনর রহমানসহ বিভিন্ন এনজিওকর্মী, ক্ষতিগ্রস্থ অভিবাসী পরিবার ও সচেতন মহল উপস্থিত ছিলেন।
অভিবাসী কর্মীদের নিরাপদ অভিবাসন ও ন্যায় বিচারে অভিগম্যতা নিশ্চিত করতে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে হেলভেটাস বাংলাদেশের সহায়তায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি এই কর্মশালার আয়োজন করে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.