1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

নরসিংদীতে পরিবেশ সংরক্ষনে জেলা প্রশাসনের অভিযান

  • আপডেট সময়: বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৩২২ জন দেখেছেন

সুমন পালঃ আজ ৩আগস্ট বুধবার দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার ফুলবাড়িয়াতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নির্দেশনা মোতাবেক নরসিংদী জেলার বিভিন্ন ডাইং ও ব্যাটারি কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে এসব কারখানা গুলো বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারার বিধানসমূহ প্রতিপালনপূর্বক পরিচালনা করা হচ্ছে কিনা তা যাচাই করেন জেলা প্রশাসন, নরসিংদীর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা: শারমিন ইসলাম। এসময় অনুমতি ব্যাতিরেকে পরিবেশের জন্য ক্ষতিকর ব্যাটারি উৎপাদন, মজুদ ও এর বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না করার জন্য জীন ওয়েন ইন্ডাস্ট্রিজ কোং লিমিটেডকে তিন লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অভিযান পরিচালনা কালে পরিবেশ অধিদপ্তর নরসিংদীর সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায় এবং জেলা পুলিশের একটি টিম সাথে ছিলেন। অননুমোদিত ও আইন অমান্যকারী এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা প্রশাসন, নরসিংদীর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

##

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.