1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন মাধবদী জনকল্যাণ সংস্থা

  • আপডেট সময়: রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৩৬৪ জন দেখেছেন
মুহাম্মদ মুছা মিয়াঃ নরসিংদীর মাধবদীতে অবস্থিত স্বনামধন্য সামাজিক সংগঠন মাধবদী জনকল্যাণ সংস্থার সহযোগিতায় সিলেটে বন্যাকবলিতদের মধ্যে ত্রাণ প্রদান করা হয়েছে। রবিবার ২৬ জুন সুনামগঞ্জের রেস্ট হাউজে ৫৫০ জনের মধ্যে ত্রাণের সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, চিনি, চিঁড়া ইত্যাদি। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ও ডেলিগেট এডভোকেট মতিউর রহমান (পীর), নরসিংদী জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আব্দুস সাত্তার, মাধবদী জনকল্যাণ সংস্থার সভাপতি, নরসিংদী জেলা রেডক্রিসেন্ট কার্য নির্বাহী কমিটির সদস্য ও ডেলিগেট ও মাধবদী মুক্তাদিন ডাইংয়ের এমডি জনাব মোঃ জাকির হোসেন ভূঁইয়া, মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জনকল্যাণ সংস্থার উপদেষ্টা মোঃ হোসেন আলী সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সুনামগঞ্জ সদরের এমপি পীর ফজলুর রহমান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।এসময় এমপি মহোদয় মাধবদী জনকল্যাণ সংস্থার সকলকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.