1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নুরালাপুরে স্বামীর অত্যাচারে গৃহবধুর আত্মহত্যা। স্বামী আটক

  • আপডেট সময়: শনিবার, ৪ জুন, ২০২২
  • ৩৮৩ জন দেখেছেন

 

সুমন পালঃ নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের ঝিরকুটিয়া গ্রামে গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। থানায় মামলা সূত্রে জানাযায়, বিগত ১বছর পূর্বে আপন চাচাতো ভাই ঝিরকুটিয়া গ্রামের আঃ গাফ্ফার এর ছেলে আকাশ মিয়া(২১) এর সাথে একই গ্রামের কুরবান আলীর মেয়ে মণি আক্তার(১৮) এর শরিয়াহ মোতাবেক বিবাহ হয়। বিবাহের কিছু দিন পর থেকে সাংসারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন শুরু করে মণির উপর। ঘটনার দিন ৩জুন বিকাল ৫টার সময় মণি আক্তার তার স্বামী আকাশ কে কাজ করার কথা বললে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আকাশ তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে মণি বসত ঘরের বাঁশের দরনার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। থানায় মামলা নং ৪। এ ব্যাপারে মণির স্বামী আকাশ কে পুলিশ আটক করে জেলহাজতে প্রেরণ করে।

##

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.