Casino Cash Card The signup bonus will be granted automatically in most cases. Mastercard Casinos Australia Click on Max bet without any hesitations and the highest wager in slot Keks will be set immediately. Cashman Casino Coins
নাসিম আজাদ, পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ"বন্ধুত্বের বন্ধন থাকুক চির অটুট" এই স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে নরসিংদী জেলা ব্যাপী এস এস সি ১৯৯২ ব্যাচের মতবিনিময় সভা।
মুল লক্ষ ও উদ্দেশ্য জেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি ১৯৯২ ব্যাচের বন্ধুদের একত্রিত করে আগামী দিন মিলনমেলা আয়োজনের। এরই অংশ প্রাথমিক ভাবে নরসিংদী জেলার ২১টি মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি ৯২ ব্যাচের অংশ গ্রহণে শুক্রবার (২১ জানুয়ারী)বিকেলে পলাশ উপজেলার পারুলিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা।
পারুলিয়া উচ্চ বিদ্যালয় এস এস সি ১৯৯২ ব্যাচের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বন্ধু মোহাম্মদ সাইফুল ইসলাম। বন্ধু সাংবাদিক নাসিম আজাদের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন, বন্ধু ফররুখ আহমদ, ফারজানা জাহান শেলী,মোহাম্মদ রতন সরকার, আল আমিন ভূইয়া, মোস্তফা কামাল রতন,এ্যড.রোজিয়া বেগম,নজরুল ইসলাম, এ্যড.মাহবুবুর রহমান লিটন, আমির হোসেন ও ইসমাইল হোসেন প্রমুখ।
সভায় আগামী ৪ ফেব্রুয়ারী শুক্রবার নরসিংদী শহরের সাটির পাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
#
নাসিম আজাদ
২২.০১.২০২২
পলাশ, নরসিংদী।