1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
রিক এর আয়োজনে আয় নিরাপত্তার দুই দিন ব্যাপী পুনঃপ্রশিক্ষণ নির্বাচনী সভায় বিএনপির হামলার প্রতিবাদে মাধবদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ভগিরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন  নরসিংদীর মাধবদীতে ৯৪ ব্যাচের পূনর্মিলনী অনুষ্ঠিত নরসিংদীতে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে WAVE প্ল্যাটফর্ম গঠিত চাঁদাবাজ, সন্ত্রাসী এবং ফ্যাসিবাদীর সঙ্গে জড়িত এমন কোনো ব্যাক্তিকে বিএনপির সদস্য করা যাবে না………………………… রুহুল কবির রিজভী। মাধবদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মাধবদীতে জামায়াতের এমপি প্রার্থী ইব্রাহিম ভূইয়ার গণসংযোগ কাজী সোহরাব আলী ফাউন্ডেশন কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণ

মাধবদী নওপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত

  • আপডেট সময়: রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৩৩০ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়া:

নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার নওপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির ছাত্রী ও শিক্ষকদের আয়োজনে প্রায় ১৩০ প্রকারের নানা ধরনের পিঠার আয়োজন করা হয়। উক্ত পিঠা উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি ও নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খাদেমুল ইসলাম ফয়সাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাদীন ডাইং প্রিন্টিং এন্ড ফিনিসিং এর কর্ণধার মোঃ জাকির হোসেন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হক ট্রেডার্সের কর্ণধার মোঃ ফজলুল হক, নুরালাপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আইনুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুর রহমান সায়েম , সাবেক প্রধান শিক্ষক এনামুল করিম শরীফ, নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারুল বেগম, নওপাড়া মডার্ন কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও দৈনিক যায়যায়দিনের মাধবদী প্রতিনিধি মুহাম্মদ মুছা মিয়া, নওপাড়া গ্রামের মোঃ আব্দুল হাই, সামাজিক সংগঠন সূখায়ুর সাধারন সম্পাদক মোঃ আহসান হাবীব রোমান, সাংবাদিক নজরুল ইসলাম প্রমূখ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.