Casino Bonus Hunting Strategy You can start by trying out some games in demo mode to grasp how to play blackjack effectively. Avalon Casino 100 Free Spins Bonus 2026 In the next table, casino players will see well-known casino regulators. When Do Pokies Open Up Qld
হুমায়ুন মিয়া নরসিংদী ঃ
'বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি 'এই শ্লোগানে- মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জনসচেতনতামূলক এবং গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীদের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় রবিবার (০৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে। 
মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর, অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) শাহেদ আহমেদ।
উপস্থিত ছিলেন মাধবদী থানা অফিসার ইনচার্জ মোঃ সৈয়দুজ্জামান, মুক্তিযোদ্ধা, ইউপি সদস্য, ছাত্র লীগ, ব্যবসায়ী, স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামাসহ স্থানীয় জনসাধারণ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। মাধবদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ এমদাদুল হক এর সঞ্চালনায় -পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং ফুলেল শুভেচছার সাথে ক্রেস্ট উপহার ও দেওয়া হয় প্রধান অতিথি সহ তাঁর সাথে আগত অতিথিদের।
স্বাগত বক্তব্যে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ সৈয়দুজ্জামান বলেন- আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগতম জানাচ্ছি আমাদের নরসিংদী জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম স্যার কে। স্বাগত জানাচ্ছি উপস্থিত সকলকে। আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে স্যার আমাদের যে দিকনির্দেশনা দিয়েছেন আমরা তা বাস্তবায়নে আমরা দিন-রাত কাজ করে যাচ্ছি।
সভাপতি মোঃ মাহবুবুল হাসান বলেন - আমাদের নরসিংদী জেলা পুলিশ সুপার স্যার ঢাকা রেঞ্জের মধ্যে পুলিশ সুপার হিসাবে দ্বিতীয় স্থান অর্জন করায় আমি স্যারকে সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার আমার জানামতে আমাদের ইউনিয়নে তৃতীয়বার এসেছেন যাতে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাধারণ মানুষ আইনের সুশাসন প্রতিষ্ঠা পায়। আমি স্যার কে কথা দিচ্ছি ওয়ারেন্ট ভুক্ত কোন আসামী আমাদের ইউনিয়নে থাকবে না। আমরা তাদের কে মহামান্য আদালতে হাজির হতে সাহায্য করবো।
প্রধান অতিথি কাজী আশরাফুল আজীম তাঁর বক্তব্যে বলেন - আজকের অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাকে আনন্দিত করেছে। আপনারা দেশ প্রেমিক তাই দেশকে গড়তে হলে আপনাদের ইউনিয়ন কে অপরাধীমুক্ত করতে হবে। যারা মাদক বা অপরাধের সাথে জড়িত তাদের কে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন,জামিন আপনার নাগরিক আইনগত অধিকার। বিজ্ঞ আদালত জামিন দিলে আশা করি তারা অপরাধ ছেড়ে ভালো পথে আসবে। প্রচলিত আইনের পাশাপাশি জনসচেতনতামূলক কাজের মাধ্যমে অপরাধীদের ভালো পথে আনার জন্য তিনি সমাজবাসীদের প্রতি আহবান জানান।
ভালো পরামর্শ দেওয়ার পাশাপাশি তিনি বলেন -যাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতের পরোয়ানা আছে আপনারা জামিন নিতে একজন বিজ্ঞ আইনজীবীর কাছে যেতে পারেন। আমরা আপনাদের ন্যায় বিচার পেতে সব ধরনের সহযোগিতা করবো বলেও তিনি আশ্বস্ত করেন।
এসময় উপস্থিত জনসাধারণ করতালি দিয়ে প্রধান অতিথির বক্তব্যকে স্বাগত জানান।
পরে আসামীদের পরিবারের লোকজন তাদের কে বিজ্ঞ আদালতে হাজির করার প্রতিশ্রুতি দেন পুলিশ সুপার কে।