1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :

চুরির অটো ইজিবাইক বিক্রি করে ব্যবসায়ীকে হত্যার হুমকি

  • আপডেট সময়: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮১ জন দেখেছেন

 

মাধবদী সংবাদদাতাঃ
নরসিংদী জেলাধীন কাঠালিয়া ইউনিয়নের কতিপয় ব্যাক্তি চুরির অটো ইজিবাইক বিক্রি করে ব্যবসায়ীকে প্রাণ নাশের হুমকি প্রদান করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাধবদী থানায় অভিযোগের প্রেক্ষিতে জানাযায়, মারফত আলী নামে এক ব্যক্তির কাছে গত এক মাস পূর্বে দস্তরি গ্রামের আব্দুল হামিদ এর ছেলে হাবিবুর, আব্দুর রহমান এর ছেলে মোশারফ, আল আমিন এর ছেলে কাদির, ডৌকাদী গ্রামের আব্দুর রহমান এর ছেলে আমজাদ ব্যাটারী চালিত একটি ইজি বাইক ৭৪ হাজার টাকা নির্ধারণ করে বিক্রি করে। পরবর্তীতে আড়াইহাজার থানা পুলিশ জানায় অটো ইজিবাইকটি চুরির। সেই মোতাবেক পুলিশ ইজি বাইক ও মারফত আলীকে থানায় নিয়ে যায়। ঘটনার বিস্তারিত জানতে পেরে থানা পুলিশ মারফত আলীকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে মারফত আলী ইজি বাইক বিক্রেতাদের সাথে যোগাযোগ করে টাকা ফেরত চাইলে দেই দিচ্ছি বলে কালক্ষেপণ করতে থাকে। ৫ফেব্রুয়ারী ঘটনার দিন সেলিমের বাড়িতে তাদের পেয়ে পাওনা টাকা চাইলে টাকা দিবে না বলে জানায় ও গলা চেপে ধরে। পরবর্তীতে কোন দিন টাকা চাইলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.