1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

বাইপাস বন্ধের দাবীতে মতবিনিময় সভা

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২২৯ জন দেখেছেন

 

সুমন পালঃ
আমরা মাধবদীবাসীর আয়োজনে বাইপাস বন্ধের দাবীতে ২২জানুয়ারী বুধবার হেরিটেজ রিসোর্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জজ ভূইয়া গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফায়জুর রহমান ভূইয়া জুয়েল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির আহবায়ক ও নরসিংদী সদর-১ আসনের সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন। নরসিংদী জেলা বিএনপির সদস্য আব্দুল বাতেন শাহিন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আমরা মাধবদীবাসীর আহবায়ক আনোয়ার হোসেন আনু, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাবেক প্রেসিডেন্ট মোশারফ হোসেন, আমানত শাহ লুঙ্গির কর্ণধার হেলাল উদ্দিন, মাধবদী বাজার মার্চেন্ট এসোসিয়েশনের সেক্রেটারি আনোয়ার হোসেন, হেরিটেজ রিসোর্টের চেয়ারম্যান মেনহাজুর রহমান রাজু ভূইয়া, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট রাশেদুল ইসলাম মিন্টু, মর্নিংসান কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মফিজুল ইসলাম, শেখেরচর বাজার বণিক সমিতির সভাপতি বোরহান উদ্দিন, বাংলাদেশ শ্রম অধিদপ্তরের উপ পরিচালক মোস্তফা আজিজুল করিম, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক মোঃ রফিকুল ইসলাম, নরসিংদী জেলা ছাত্র দলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, মাধবদী থানা যুবদলের আহবায়ক শাহানউল্লাহ, কবি ও সাহিত্যিক ফজলুল হক মিলন, বিএনপি নেতা নজরুল ইসলাম সানি প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আমরা মাধবদী ও শেখেরচর বাজারকে রক্ষা করার জন্য নিয়ম মাফিক সকল কাজ করব, যদি না হয় তাহলে রাজপথে নেমে রাস্তা ঘাট বন্ধ করে দিতে পিছু পা হবো না। নিজেদের অস্তিত্ব রক্ষায় জীবন মরণ চেষ্টা চালিয়ে যাব।
ঢাকা-সিলেট মহাসড়কের শিমুল তলা থেকে পাঁচদোনা পর্যন্ত ২.৫০কিঃমিঃ রাস্তা কমানোর জন্য ১৫০ একর জমি অধিগ্রহণ করতে হয় অথচ বর্তমান মহাসড়কের সাথে মাত্র ১৫/১৮একর জমি অধিগ্রহণ করলে একদিকে কৃষিজমি ও মাধবদী, বাবুরহাট বাজার রক্ষা পাবে। প্রতি সপ্তাহে বাবুরহাট বাজারে ৫হাজার কোটি টাকা লেনদেন হয়। এ অর্থনৈতিক চাকাকে ধ্বংস করার জন্য যারা চক্রান্ত করছে তাদের সকল চক্রান্ত নস্যাৎ করে দিতে হবে। এছাড়াও মাধবদী, শেখেরচর এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.