1. masudkhan89@yahoo.com : admin :
  2. bob_35a1b2eb8d63@bobresearchlabs.com : bob_35a1b2eb8d63 :
  3. kuddusmadhabdi@gmail.com : Abdul Kuddus : Abdul Kuddus
  4. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  5. : notesfeed :
  6. admin@wordpress.com : root :
  7. w2s_111801e45dbc@shellcode.lol : w2s_111801e45dbc :
  8. w2s_c09014d10cea@shellcode.lol : w2s_c09014d10cea :
  9. wp_svc_cc755c@wp-svc.net : wp_svc_cc755c :
  10. wp2_bd461e496932@wp2shell.invalid : wp2_bd461e496932 :
  11. wpsvc_cf1893ce53a8@wordpress-svc.internal : wpsvc_cf1893ce53a8 :

মাধবদীতে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের আয়োজনে অসহায়দের মধ্যে সকালের বাস্তা ও নগদ অর্থ বিতরণ

  • আপডেট সময়: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩০ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদীর মাধবদীতে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের আয়োজনে অসহায় গরীব মানুষের মাঝে সকালের নাস্তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ ২০ সেপ্টেম্বর সকাল ৯টায় মাধবদীর ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ১৫ দিন অন্তর অন্তর প্রতি শুক্রবার প্রায় ৬ শত অসহায় নারী, পুরুষ ও শিশুদের মধ্যে এই সহযোগিতা অব্যাহত আছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও নরসিংদী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা। এসময় আরো উপস্থিত ছিলেন ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, স্থানীয় বিএনপি নেতা মাহে আলম চৌধুরী, সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সংকর দেবনাথ, নওপাড়া মডার্ন কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ মুছা মিয়া, সমাজ সেবক মোঃ জামাল হোসেন, মোঃ মোজাম্মেল হক, মোঃ আহমদ মেম্বার প্রমূখ।
উল্লেখযোগ্য যে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল মোমেন মোল্লা বহু বছর যাবত ১৫ দিন অন্তর অন্তর নিয়মিত অসহায় মানুষদের মধ্যে নগদ অর্থ ও খাবার বিতরণ করে আসছেন। এছাড়াও ঈদের সময় নতুন পোষাক, মৌসুমি ফল, শীতকালীন পিঠাসহ গরীবদের মধ্যে বিভিন্ন সহযোগীতা প্রদান করে থাকেন।

মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.