1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

মাধবদীতে ‘মা তাঁরা সংঘের’ দুধ বিতরণ

  • আপডেট সময়: শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৭৩৭ জন দেখেছেন

সুমন পালঃ
নরসিংদী সদর উপজেলার মাধবদীতে ‘মা তাঁরা সংঘের আয়োজনে দুধ বিতরণ করা হয়েছে। গত ২২ ও ২৩ মার্চ শুক্র ও শনিবার মাধবদী বাজার দুধ পট্টিতে দুই দিন ব্যাপী ২০টাকা দরে ১লিটার পরিমান দুধ বিতরণ করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে ধর্ম বর্ণ নির্বিশেষে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সকলের মাঝে ৭শত লিটার দুধ বিতরণ করা হয়েছে। দুধ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ‘মা তাঁরা সংঘের’ সদস্য জীবন কৃষ্ণ সাহা, অরবিন্দু বণিক সহ মা তাঁরা সংঘের অন্যান্য সদস্য বৃন্দ। মা তাঁরা সংঘের সদস্য জীবন কৃষ্ণ সাহা জানান, আজ থেকে প্রায় ১২/১৪ বছর আগে আমাদের ‘মা তাঁরা সংঘের’ যাত্রা শুরু। আমাদের এ সংঘের সদস্য সংখ্যা ১১জন। মা তাঁরা সংঘের পক্ষ থেকে বছরে ৩/৪ বার বিভিন্ন উপকরণ বিতরণ করে থাকি। তারই ধারাবাহিকতায় দুই দিন ব্যাপী নামমাত্র মূল্যে দুধ বিতরণ করছি। রমজান মাসে দুধের মূল্য বৃদ্ধির কারণে রোজা রেখে অনেকে দুধ কিনে খেতে পারে না, তাদের কথা চিন্তা করে আমাদের সামর্থ্য অনুযায়ী এ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে দুধ বিতরণের পরিমাণ আরো বৃদ্ধি করা হবে। পবিত্র মাহে রমজান উপলক্ষে মা তাঁরা সংঘের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হবে। ‘মা তাঁরা সংঘের আরেকজন সদস্য অরবিন্দু বণিক বলেন, ‘মা তাঁরা সংঘের পক্ষ থেকে বিগত ১৫ বছর যাবত আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছি। রমজান মাস উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.