1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আমদিয়ায় ব্যবসায়ীকে প্রাণ নাশের হুমকি

  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৭১ জন দেখেছেন

মাধবদী প্রতিনিধিঃ
নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাকুরিয়া বাজারের ব্যবসায়ীকে মারধর ও প্রাণ নাশের হুমকি দিয়েছে আমদিয়া ইউনিয়নের বৈলাইন গ্রামের ছবির মিয়া।
পাকুরিয়া বাজারের মেসার্স ভাই বোন ট্রেডার্স এর মালিক আবু বকর সিদ্দিক জানায়, বিগত কয়েকদিন যাবত ছবির মিয়া আমার কাজে নানা ভাবে বাধা প্রদান করে চাঁদা দাবী করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ আমার মোবাইল ফোনে কল দিয়ে দুন্দলপাড়া ব্রিজের কাজ না করার জন্য বলে, আমি তাকে কাজ না করার কারণ জানতে চাইলে সে আমাকে বলে, তোকে না করছি কাজ করার জন্য তুই করবি না, আমার কথা না শুনলে, আমার মাথা গরম করলে তরে যেন পামু হেনই বাইরামু। এ ওয়ার্ডের মধ্যে তর কোন বাপ থাকলে কইছ আমারে কইতো। আবু বকর সিদ্দিক ইট বালুর ব্যবসার সাথে জড়িত। আমদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বৈলাইন গ্রামের বারেক মিয়ার ছেলে ছবির। ছবির এর এমন হুমকির পর আবু বকর সিদ্দিক আতংকিত ও জীবনের নিরাপত্তা হীনতায় ভোগছে। সে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.