1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল মহিলা শাখার আয়োজনে মাধবদীতে মানববন্ধন বড় কর্তাকে খুশি করলেই মিলছে সংযোগ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি- ১ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ। 

বেলাবতে প্রবাসীকে পরিকল্পিত হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময়: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ২৩০ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদকঃ নরসিংদীর বেলাবতে সাইদুল ইসলাম মিঠুৃন নামে এক প্রবাসীকে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সামাজিক সংগঠন ‘এসো গড়ি নিলক্ষীয়া’ ও গ্রামবাসী।

শুক্রবার(২০ অক্টোবর )সকালে উপজেলার সল্লাবাদ ইউনিয়নের নিলক্ষীয়া বাজারে ‘এসো গড়ি নিলক্ষীয়া’ নামে একটি সামাজিক সংগঠন ও গ্রামবাসীর যৌথ উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উল্ল্যেখ্য, গত ২৭/০৯/২০২৩ ইং তারিখে বিকালে নিলক্ষীয়া গ্রামের মৃত আঃ রহমানের ছেলে প্রবাসী সাইদুল ইসলাম মিঠুন বাড়ির পাশে মরাখলা কাশবনের পাশে ঘুরতে গেলে পূর্ব শত্রুতার জেরে সল্লাবাদ ৩ নং ওয়ার্ডের সাবেক মহিলা ইউপি সদস্য অনুফা বেগমের নেতৃত্বে তার ছেলে জাহিদ হোসেন জীবন, স্বামী আব্দুল সেলিম এবং দেবর আব্দুল হেলিম ও ভাসুর নান্নু মিয়া দেশীয় ধারালো অস্ত্র নিয়ে প্রবাসী মিঠুনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। এসময় মিঠুন মারা গেছে ভেবে তারা তাকে কাশবনে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা মূমূর্ষ অবস্থায় আহত মিঠুনকে উদ্ধার করে প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হতে থাকলে মিঠুনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। বর্তমানে মিঠুনের অবস্থা আশংকাজনক।
এ ঘটনায় গত ০৮/১০/২০২৩ ইং তারিখে প্রবাসী মিঠুনের বড় ভাই মোঃ রফিকুল ইসলাম উপরোক্ত আসমীসহ অজ্ঞাত আরও ৮/১০ জনকে আসামী করে বেলাব থানায় ১৪৩/৩২৩/৩২৫/ ৩২৬/৩০৭/৫০৬/১১৪ ধারা উল্লেখ করে একটি মামলা রুজু করেন। যার বেলাব থানায় মামলা নং ০৪/২৩।]
মামলা দায়েরের পর থেকে আসামীপক্ষ পলাতক রয়েছে। আসামী পক্ষকে গ্রেফতার করতে বিলম্ব হওয়ায় পলাতক আসামীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ‘এসো গড়ি নিলক্ষীয়া’ সংগঠন ও গ্রামবাসী এই মানববন্ধন করেন।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে। আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে বেলাব থানা পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে ও জানান তিনি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.