1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

মাধবদীতে সাগরদী জামিয়া রিয়াযুল জান্নাহ আল-ইসলামিয়ার আয়োজনে ২দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট সময়: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ২৭৪ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদী সাগরদি জামিয়া রিয়াযুল জান্নাহ্ আল-ইসলামিয়া (মাদরাসা) এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ২দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ অক্টোবর ২দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিবস ছিল। সমাপনী দিবসে সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকার স্বনামধন্য ইসলামী ধর্মীয় আলোচক আল্লামা শায়েখ মুফতি হাসান জামিল, ঢাকা শ্যামপুর বাইতুন আমান জামে মসজিদের খতিব মাওলানা গোলাম মোস্তফা, সাগরদী রিয়াযুল জান্নাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হোসাইন আহমাদ ভান্ডুসী। ইসলামী মহাসম্মেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম। সভাপতিত্ব করেন ইয়ামিন হোম টেক্সের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী প্রেসক্লাবের সভাপতি ও নরসিংদী জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এড. আবুল হাসনাত মাছুম, বালাপুরের ব্যবসায়ী মোহাম্মদ শামিম মিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন নয়ন সাইজিংয়ের এমডি মোঃ সাইফুল ইসলাম নয়ন, মাধবদীর ব্যবসায়ী মোঃ মোক্তার হোসেন প্রমূখ।

মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।
তারিখঃ ৩/১০/২০২৩ইং

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.