1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

  • আপডেট সময়: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ২৪৫ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পক্ষকালব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে আজ রোববার সকালে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যারলী বের হয়ে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মুশফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন, নরসিংদী পৌরমেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ এম এন মিজানুর রহমানসহ, স্কাউট, গার্ল ইন গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী র্যা লীতে অংশ নেন।
র্যা লী শেষে জেলা প্রশাসক ডেঙ্গুসহ সকল মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতন থাকা এবং মশার সম্ভাব্য প্রজননক্ষেত্র হিসেবে পরিচিত সকল স্থান পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.