1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল

কয়েলের আগুনে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই । ৪ টি গরু অগ্নিদগ্ধ।

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৩২৭ জন দেখেছেন

মকবুল হোসেন মাধবদী নরসিংদী প্রতিনিধি ঃ , নরসিংদীর মাধবদী তে গোয়ালঘরে দেয়া কয়েলের আগুনে কৃষক তাইজুল ইসলাম, তার তিন ভাই-বোন সহ পার্শ্ববর্তী আরো দুইটি বসতঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে ‌‌। এসময় কৃষক তাইজুল ইসলামের গোয়ালে থাকা চারটি গাভীর শরীরের বিভিন্ন স্থান আগুনে পুড়ে রায়।
বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের খিলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া তিনটার দিকে তাইজুলের গোয়ালঘরে গরু ছুটাছুটি করতে শুরু করে। পরে চোর সন্দেহে আমরা এগিয়ে গিয়ে দেখি তার গোয়ালঘরে আগুন জ্বলছে । কোনোকিছু বুঝে ওঠার আগেই তাইজুলের ভাই আইবুর, সফি, বোন রাহেলা, আয়মান ও হাজী মিয়াজ উদ্দিনের ঘরে আগুন ছড়িয়ে পড়ে।পরে ফায়ার সার্ভিসে খবর দিয়ে তাদের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হই।
ততক্ষণে ৬ টি ঘরের টিভি, ফ্রিজ, নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র সহ সবকিছু পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় ।
মাধবদী ফায়ার স্টেশন কর্মকর্তা খায়রুল আলম বলেন, আমরা আগুন লাগার খবর পেয়ে রাত সাড়ে তিনটার ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করি।
ভোর পাঁচটায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ২ টি গোয়ালঘর ও ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি।

মকবুল হোসেন মাধবদী নরসিংদী

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.