1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল

নিরাপদ অভিবাসন বিষয়ে পুলিশদের নিয়ে বিএনডাব্লিউএলএ’র দিনব্যাপী প্রশিক্ষণ

  • আপডেট সময়: রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ২৫৯ জন দেখেছেন

শরীফ ইকবাল রাসেল:
নিরাপদ অভিবাসন ও অভিবাসী শ্রমিকদের ন্যায়বিচার প্রাপ্তির অধিকার বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।রোববার দিনব্যাপী নরসিংদীর পুলিশ লাইনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড সরকারের সহায়তায় হেলভেটাস বাংলাদেশ এবং ওকাপের সহযোগিতায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি এর আয়োজনে করে। অভিবাসীদের নিরাপত্তা ও তাদের আইনী সহযোগিতা সহজিকরনের লক্ষ্যে জেলার ৬টি উপজেলার ২৫জন পুলিশ সদস্যদের নিয়ে এই কর্শশালা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সহকারী পরিচালক এড. ফেরদৌস নিগার, নরসিংদী কার্যালয়ের সমন্বয়কারী মোস্তফা কামাল। অভিবাসীদের আইনী অধিকার ও নিরাপদ অভিবাসন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন এড. তানভিয়া রোজনিল।
এসময় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সহকারী পরিচালক এড. ফেরদৌস নিগার বলেন, অভিবাসীদের নিরাপদ ও তাদের আইনী অধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন তারা। দেশ থেকে দালাল বা সাব এজন্টের মাধ্যমে যারা বিদেশ যাচ্ছেন তাদের বেশির ভাগই কোন না কোন প্রতারনার শিকার হচ্ছেন। এরমধ্যে নরসিংদী অন্যতম। তাই এই বিপুল সংখ্যাক অভিবাসীদের নিরাপদ করতে এজেন্ট বা সাব এজেন্ট নয় বরং জি টু জির মাধ্যমে অভিবাসী প্রেরনে প্রতারনা থেকে রক্ষা করা সম্ভব বলে মনে করেন তারা। এজন্য সকল শ্রেণী পেশার মানুষকে আরও সচেতন হওয়ার আহবান জানান তিনি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.