1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল

মাধবদীতে পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালন

  • আপডেট সময়: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৩১০ জন দেখেছেন

 

সুমন পালঃ
শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি। অগ্রযাত্রার রাজনীতির অগ্রনায়ক, আধুনিক বাংলাদেশের রুপকার, কিংবদন্তী রাজনৈতিক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৯ বছরের সফল রাষ্ট্রনায়ক জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে মাধবদী গরুরহাট মুক্তমঞ্চে আজ ১৪ জুলাই শুক্রবার দুপুরে দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করে নরসিংদী সদর উপজেলা, মাধবদী থানা এবং মাধবদী পৌরসভা শাখা। এসময় পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ সহ দেশবাসীর জন্য দোয়া অনুষ্ঠিত হয়। মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হাসনাত মাসুম, মাধবদী থানা জাতীয় পার্টির সভাপতি ও পৌর কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, মাধবদী পৌরসভা শাখার সভাপতি দেওয়ান আলী গাজী, সাধারণ সম্পাদক এনামুল হক মোল্লা সহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ। দোয়া মাহফিল শেষে মাদ্রাসার এতিম ছাত্র ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.