1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

মাধবদীতে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন নরসিংদী জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৩২০ জন দেখেছেন

 

মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়ন নরসিংদী জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ এপ্রিল মাধবদীর একটি রেস্টুরেন্টে সংগঠনটির জেলার নেতৃবৃন্দ ও অতিথিদের নিয়ে এই ইফতার মাহফিল সম্মন্ন হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আমিন ফেব্রিক্স ও হাবিব উইভিং ফেক্টরীর কর্ণধার ও নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক মোহাম্মদ আল আমিন রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণীর কর্মচারী ইউনিয়ন নরসিংদী জেলা শাখার সভাপতি মোঃ ইমরান খান। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রনালয়ের শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সাবেক সদস্য মোঃ তৌহিদুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক খোরাক পত্রিকার প্রকাশক ও প্রধান সম্পাদক মোহাঃ শেখ সাদী, মাধবদী পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর রাজীব আহমেদ, বাংলাদেশ তরিকত ফেডারেশনের নরসিংদী জেলার সভাপতি মোঃ ছবির মিয়া, মাধবদী বাজারের ব্যবসয়ী ইঞ্জি. মোঃ জাহিদুল ইসলাম জাহিদ প্রমূখ। বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান ৪র্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়ন নরসিংদী জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণীর কর্মচারী ইউনিয়ন নরসিংদী জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ আব্দুল বাতেন মিয়া, জয়নাল আবেদীন, আল-আমিন মিয়া, আমজাদ হোসেন জাকির।

 

মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।
০১৯১২-৪৮৫০৮৫

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.