1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ শরতের কাশফুলে প্রকৃতিপ্রেমীদের আনাগোনা

  • আপডেট সময়: রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৪১১ জন দেখেছেন

এস এ সম্রাট : বাঙালি জীবন ও সাহিত্যে এই শরৎ ঋতুর বন্দনা শাশ্বত ও অমলিন। এ ঋতু নিয়ে লেখা হয়েছে অসংখ্য কালজয়ী কবিতা ও গান। কাশফুলের ভরা যৌবনে আকাশে শারদীয় মেঘ। চেনা চেনা প্রকৃতি তাও দৃশ্যপট মনোমুগ্ধকর। ছয় ঋতুর এই মনোমুগ্ধকর বাংলাদেশে  প্রতিটি ঋতুর রয়েছে আলাদা সৌন্দর্য  ও বৈচিত্র্য। আর তাই প্রকৃতির ধারাবাহিকতা শরত এসেছে তার অপরূপ নিজস্বতা নিয়ে।কিশোরগঞ্জের মেঘনা ও ব্রহ্মপুত্র নদ তীরবর্তী বিস্তীর্ণ কাশফুলকে ঘিরে দর্শনার্থীদের পদচারণা ঘটে। স্মৃতি হিসেবে সবাই ক্যামেরায় ধারণ করে কাশফুলের ছবি। নিজেদের ছবি তোলাও বাদ যায় না। বন্ধুমহল, স্বামী-স্ত্রীসহ অনেককেই কাশফুলের সঙ্গে ছবি তুলতে দেখা গেছে। আবার তরুণীরা গাছ থেকে ছিঁড়ে কাশের গোছা সঙ্গে করে নিয়ে যায়।নদী-খালের তীর, গ্রাম ও চরাঞ্চলে কাশফুল দেখা যায়। সবুজের ঘেরা প্রকৃতির মাঝে সাদা কাশ ছোট-বড় সব মানুষেরই নজর কাড়ে।   নদীর তীর ঘেসে  উঠা চরে এর দেখা মেলে। বলা চলে, চমৎকার মেঘের ঋতু শরতের আকাশ থাকে নীল আর ঝকঝকে পরিস্কার।  সবুজ প্রকৃতিতে বাতাসের সঙ্গে খেলা করে সাদা কাশ।ঘুরতে আসা প্রকৃতি প্রেমী শাহরিয়ার ইসলাম ইমন বলেন শরত আসে সৌন্দর্য নিয়ে আর সেই সৌন্দর্য কাশফুল ছাড়া পূর্ণতা পায় না। তবে কাশফুলের পরিচর্যা করা অপরিহার্য।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.