
সুমন পালঃ
মাধবদীতে ৩য় তলা ভবনের ১টি রুমে মোঃ সাফোয়ান (০২) বয়সের শিশু আটকা পড়লে তাকে মাধবদী বাজার ফায়ার স্টেশন অফিসার মোঃ রায়হান এর নেতৃত্বে ৭ মিনিটে উদ্ধার করা হয়।
মাধবদী বাজার ফায়ার স্টেশন অফিসার মোঃ রায়হান জানান, আমরা ৩ আগষ্ট সকাল ১০টা ৩৫মিনিটে সংবাদ পাই চৌদ্দপাইকা গ্রামে ৩য় তলা ভবনের ১টি রুমে শিশু আটকা পড়ে আছে। আমরা দ্রুত পাকা রাস্তা হতে প্রায় এক কিলোমিটার কাঁদামাখা জমির আইল দিয়ে পায়ে হেঁটে ১০ টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৭ মিনিটের মধ্যে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হই। বাচ্চাটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে তার বাবা মোঃ রাকিবুল ইসলাম এর কোলে তুলে দেওয়া হয়।