1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নরসিংদীতে এনসিসিআই এর নির্বাচন সম্পন্ন

  • আপডেট সময়: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৩৯৩ জন দেখেছেন

 

সুমন পালঃ নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআই) ১২তম নির্বাচন সম্পন্ন হয়েছে আজ ২১ ডিসেম্বর বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ শেষে ভোট গণনার মধ্য দিয়ে ফলাফল ঘোষনার মাধ্যমে শেষ হয়। নরসিংদী চেম্বার ভবন ও নরসিংদী বিয়াম জিলা স্কুলের ১০টি কক্ষের ১০টি বুথে এই ভোট গ্রহণ করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মাখন দাস। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন কামরুল ইসলাম।নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মাখন দাস জানান, নির্বাচনে দুই শ্রেণির মোট ১৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৮ জন। এর মধ্যে ১২ টি সাধারণ শ্রেণির পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৪ জন এবং ৬ জন সহযোগী শ্রেণির পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৪ জন।  ফলাফল অনুয়ায়ী সাধারণ শ্রেণীতে পরিচালক পদে নির্বাচিতরা হলেন, আব্দুল মোমেন মোল্লা (১০৭৬), কাজিম উদ্দিন (১০৪৭), নাজমুল হক ভুইয়া (১০৪৪), আল-আমিন রহমান (১০৪৩), মোতালিব হোসেন (১০৪০), এনামুল হক মনির (১০১০), দেলোয়ার হোসেন দুলাল (৯৯৭), রফিকুল ইসলাম (৯৯৩), মাহমুদুল হাসান শামীম নেওয়াজ (৯৭১), রাসেল বিন হাসানাত (৬৯০), ফয়সাল আহমেদ (৯০৭) এবং পরেশ সূত্রধর (৯০৫ ভোট)।
সহযোগী শ্রেণীতে নির্বাচিতরা হলেন, হাসিব আহমেদ মোল্লা (৬৮৪), আনিসুর রহমান ভুইয়া (৬২৮), সারোয়ার হোসেন ভুইয়া ঝন্টু (৬২৬), শহিদুল ইসলাম পলাশ (৬১৮), সাইফুল ইসলাম জাহিদ (৫৮২) এবং আসাদুজ্জামান (৫৬৫ ভোট)। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২ হাজার ৫ শত ৫৩ জন। এরমধ্যে সাধারণ শ্রেণির ভোটার সংখ্যা ১ হাজার ৫ শত ৬৬ ও সহযোগী শ্রেণির পরিচালক পদে ভোটার ৯ শত ৮৭ জন। এরমধ্যে ৭৪ শতাংশ ভোটার তাদের ভোট প্রদান করেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.