1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল মহিলা শাখার আয়োজনে মাধবদীতে মানববন্ধন বড় কর্তাকে খুশি করলেই মিলছে সংযোগ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি- ১ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ। 

শিবপুরে পৈত্রিক সম্পতি দখলে রাখতে প্রশাসনের সহায়তা কামনা

  • আপডেট সময়: শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ২৬১ জন দেখেছেন

নিজস্ব প্রতিনিধি:
শিবপুর উপজেলার কুমরাদি গ্রামে ভূমিদস্যুদের হাত থেকে পৈত্রিক সম্পত্তি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভূক্তভোগীরা। কুমরাদি গ্রামের জনাব আলী খন্দকারের ছেলে শাহজাহান খন্দকারের সকল সম্পত্তি তার ভাই মো: কামরুজ্জামান খন্দকার (কালাচাঁন) খন্দকারের কাছে বিক্রি করে বিদেশে চলে যায়। দলিলমূলে ক্রয়কৃত সম্পত্তি ভোগ দখলে থাকাবস্থায় বিদেশ থেকে এসে বাড়ির পাশের কিছু অংশের জমি ভাই শাহজাহান খন্দকার জোড়পূর্বক দখল করে নিতে অপচেষ্টা চালাচ্ছে। এছাড়া প্রতিবেশী আশরাফ খন্দকার ও শফিকুল ইসলাম খন্দকারের জমিও জবর দখল করে নেয়ার জন্য এই শাহজাহান খন্দকারের নেতৃত্বে সেফায়েতুল আলম, জুনায়দুল হক ও নাজমুল আলম খন্দকার সহ ২০/২৫ জনের একটি দল নিয়ে একাধিবার জমি দখলের চেষ্টা চালায়। সর্বশেষ ৮ আগষ্ট সকালে কতিপয় ব্যক্তিরা জমি দখলের অপচেষ্টা চালায়। এরই অংশ হিসেবে জমিতে থাকা বিভিন্ন গাছ পালা কেটে ফেলে ও বাড়িঘরে ভাংচুর চালায়। এসময় আশপাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। এই ঘটনায় কামরুজ্জামান খন্দকার ও আশরাফুল আলম খন্দকার পৃথকভাবে শিবপুর মডেল থানায় সাধারণ ডায়রী করেন। ঘটনার প্রেক্ষিতে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.