1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

এনজিও প্রতিনিধিদের নিয়ে চক্ষুসেবা বিষয়ে লায়ন্স হাসপাতালের সমন্বয় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৩৫৭ জন দেখেছেন

নিজস্ব প্রতিনিধি: নরসিংদী জেলায় কর্মরত সক্রিয় এনজিও প্রতিনিধি, সুবিধাভোগী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালের উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় । সাইটসেভার্স এর অথর্অয়নে সিডিডির কারিগরী সহায়তায় গত ২৭ জুলাই (বুধবার) দিনব্যপী লায়ন্স চক্ষু হাসপাতাল সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ননী গোপাল দাস। এসময় অতিথি হিসেবে স্কাইপে সংযুক্ত ছিলেন সাইটসেভার্স বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার রফিকুল ইসলাম। ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালের ইনক্লুশন অফিসার আবদুর রহিম মাহমুদের সার্বিক পরিচালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাইটসেভার্স বাংলাদেশের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ও সিডিডির এসোসিয়েট সমন্বয়কারী আব্দুল কুদ্দুস জাহিদ । সভঅয় নরসিংদী পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর রুমানা ফেরদৌস প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন লায়ন্স চক্ষু হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা শংঙ্কর লাল দে, ব্র্র্যাক নরসিংদী প্রতিনিধি মিজানুর রহমান, পাপড়ি, এএসকেএস, ভিডিএস, রিক, পিএমএসটিসি, জিবিএসএস, এমডিএস, কল্যানী ইনক্লুসিভ স্কুল, মনোহরদী প্রতিবন্ধী স্কুল, শিবপুর প্রতিবন্ধী স্কুল, জাগরনী মহিলা কল্যাণ সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। এসময় বক্তারা জানান, ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের সহযোগিতায় যে সকল বিশেষ ক্যাম্পের আয়োজন করে যেমন প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক নারী পুরুষ, হরিজন, বেদে, হিজড়া সহ বিভিন্ন সুবিধা বঞ্চিত মানুষদের চক্ষু স্বাস্থ্যসেবার প্রদান করে আসছে। সে জন্য বেসরকারী প্রতিষ্ঠান প্রতিনিধিগণ উক্ত হাসপাতালের প্রতি সন্তেুাষ প্রকাশ করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন। #

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.