1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন

খালপাড় ঈদগাহ্ মুহাম্মদিয়া ক্বওমিয়া মাদরাসা ও এতিমখানা কমপ্লেক্স এর কমিটি গঠন

  • আপডেট সময়: রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৩৮৮ জন দেখেছেন

সুমন পাল ঃ নরসিংদী জেলার মেহেরপাড়া ইউনিয়নের খালপাড় ঈদগাহ্ মুহাম্মদিয়া ক্বওমিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে ৩জুলাই রবিবার মুহাম্মদিয়া ক্বওমিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে আনুষ্ঠানিক ভাবে। বিগত ২০১৬সালে কমিটি গঠনের পর করোনা মহামারির সময় কমিটির মেয়াদ উর্ত্তিণ হলেও সময়ের অভাবে নতুন কমিটি গঠন করা হয়নি। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর রবিবার উপদেষ্ঠাদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী হওয়ায় ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সভাপতি পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে বিগত কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল মোতালিব হোসেন, সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে আলহাজ্ব এ.কে.এম ফজলুল হক বাচ্চু, ক্যাশিয়ার পদে কোন প্রতিদন্ধি প্রার্থী না থাকায় হাজী আঃ গণি মিয়া নির্বাচিত হন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজহার অমিত প্রান্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধাবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। আরো উপস্থিত ছিলেন আফাজ উদ্দিন, হাজী ফিরোজ আহমেদ, হাজী আইয়ুব আলী, আলহাজ্ব আব্দুল মোমেন মোল্লা, জাহাঙ্গীর আলম, মোক্তার হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। ##

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.