1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন মাধবদীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত জুয়েল টেক্সটাইল। ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা

হাজী ওবায়দুল্লাহ মীরকে সভাপতি ও আব্দুল কুদ্দুস কে সাধারণ সম্পাদক করে (আত্মীয়তার বন্ধন) এর কমিটি গঠন

  • আপডেট সময়: সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৬৫২ জন দেখেছেন

হাজী ওবায়দুল্লাহ মীরকে সভাপতি আব্দুল কুদ্দুস কে সাধারণ সম্পাদক করে আত্মীয়তার বন্ধন এর কমিটি গঠন করা হয়েছে।
গত ৭ আগস্ট রোজ শনিবার ২০২১ ইং একটি নৌকা ভ্রমণের মাধ্যমে আসর নামাজের পর ৬১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয় । উল্লেখ্য যে, এই কমিটি গত এক বছর আগে হাজী আব্দুল হাকিম নকীবকে সভাপতি ও হাজী মোহাম্মদ ওবায়দুল্লাহ মীরকে সাধারণ সম্পাদক করে একটি নৌকা ভ্রমণের মধ্য দিয়ে এর শুভযাত্রা শুরু হয়েছিল। এটি মাধবদীতে অবস্থানকারী আত্মীয় স্বজনদেরকে নিয়ে গঠিত হয়েছে।
আত্মীয়তা বন্ধনের সভাপতি আব্দুল হাকিম তার বসবাসের অবস্থান পরিবর্তন করেন,যার ফলে নতুন করে সভাপতি নির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে,তারপর সবার মতামতের উপর ভিত্তিকরে সভাপতি ও সেক্রেটারি নির্বাচন করা হয়।
এটি একটি সামাজিক সংগঠন,এই কমিটির উদ্দেশ্য হলো কিভাবে আত্মীয় স্বজনের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করা যায়। একে অপরের সুখ-দুঃখ কষ্টের ভাগাভাগি করে নেওয়া এবং আত্মীয় স্বজনের মধ্যে একে অপরের সাহায্য সহযোগিতা করা। কিভাবে মাধবদীতে অবস্থানকারী সমস্ত আত্মীয়-স্বজনকে নিয়ে একত্রে বসবাস করা যায় সেই চেষ্টা করা। এবং আত্মীয় স্বজনের একে অপরের বিপদে এগিয়ে আসা।
আত্মীয়তার বন্ধন এর সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস বলেন,অচিরেই আমরা আত্মীয়তার বন্ধনের আত্মীয়-স্বজনকে নিয়ে সমাজের গরিব-দুঃখী মানুষদের পাশে দাঁড়াবো,এবং সাহায্য ও সহযোগিতায় এগিয়ে আসবো ইনশাআল্লাহ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.