1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন

বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ভোদন

  • আপডেট সময়: বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪২১ জন দেখেছেন

নাসিম আজাদ,পলাশ (নরসিংদী)প্রতিনিধিঃজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে মোট ১০ টি স্থানীয় ফুটবল টিম অংশগ্রহন করেছে। বঙ্গবন্ধু স্মৃতি সংসদের আয়োজনে ২৮ জুলাই বুধবার বিকেল ৪ টায় দড়িচর ব্রীজ সংলগ্ন বালুর মাঠে টুর্নামেন্টের শুভ উদ্ভোদন করা হয়।
উদ্ভোদনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ওবায়দুল কবির মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম আলমগীর,যুবলীগ সাধারণ সম্পাদক মীর আমিনুল ইসলাম ও মনজুরুল হক ভূইয়া।
মীর মোঃ রোমান মিয়ার সভাপতিত্বে টুর্ণামেন্টের শুভ উদ্ভোদন করেন, গজারিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মীর মোঃ বাবুল মিয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাখাওয়াত মোল্লা, মীর মোঃ আরিফ, জাহিদ ভূইয়া ও মীর মোঃ শাকিল মিয়া।
উদ্ভোদনী খেলা, দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হয়। কারারচর নীলপদ্ম একাদশ বনান দড়িচর ইয়াং স্টার ক্লাব।নির্ধারিত ৫০ মিনিটের খেলায় কেউ কারো পক্ষে গোল করতে না পারায়, ট্রাইব্রেকারের মধ্যে দিয়ে খেলা শেষ হয়। এতে নীলপদ্ম একাদশ, ইয়াং স্টারকে ১-০ গোলে পরাজিত করে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.