1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপমহাপরিচালকের মতবিনিময় ও বাইসাইকেল বিতরণ নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ

মাধবদীতে শহর শ্রমিক লীগের আয়োজনে মিলাদ মাহফিল ও গণভোজ

  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৫০৯ জন দেখেছেন

সুমন পালঃ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল এবং গণভোজের আয়োজন করে মাধবদী শহর জাতীয় শ্রমিক লীগ আজ দুপুরে মাধবদী বাসস্ট্যান্ডে ।
মাধবদী শহর জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ ইকবাল হোসেন প্রধান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র ও মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। অনুষ্ঠানের উদ্বোধন করেন মাধবদী শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সালাউদ্দীন আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী মটর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম হিরণ মোল্লা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী শহর জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ সেলিম মিয়া। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাধবদী শহর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুম পারভেজ। আলোচনা সভা শেষে গণভোজে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

##
সুমন পাল
মাধবদী নরসিংদী

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.