1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
  4. wp_svc_cc755c@wp-svc.net : wp_svc_cc755c :
  5. wp2_bd461e496932@wp2shell.invalid : wp2_bd461e496932 :
  6. wpsvc_cf1893ce53a8@wordpress-svc.internal : wpsvc_cf1893ce53a8 :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

ঘোড়াশালে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট সময়: সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৪১১ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক পৌর এলাকার উত্তর চরপাড়া মহল্লা থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভার সহকারী প্রকৌশলী আনোয়ার সাদাৎ, ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম রুমেল, ঘোড়াশাল পৌরসভার ক্যাশিয়ার শহিদুল ইসলামসহ স্থানীয় এলাকার গণমান্য ব্যক্তিবর্গ। ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক বলেন, এডিশ মশা যেন বংশ বিস্তার না করতে পারে সে দিকে বিশেষ লক্ষ্য রেখেই আজ মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেছি। পৌর এলাকার প্রতিটি পাড়া মহল্লা ও বাড়ির আঙিনা পরিস্কারের জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, করোনাভাইরাসের মধ্যে যেন ডেঙ্গুর প্রকোপ না দেখা দেয়, সেই লক্ষ্যে পৌরবাসীকে নিরাপদ রাখতে পর্যায়ক্রমে সব ওয়ার্ডে মশক নিধনে স্প্রে করা হবে। পাশাপাশি পৌর এলাকার সব নাগরিককে তাদের বাসা বাড়ির ফুলের টব ও এসিসহ অন্যান্য স্থানে যেন কোন অবস্থাতেই পানি জমে না থাকে,সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.