W9 Games Casino For the live gaming, Fresh Deck Studios covers this platform. Slots Casino Vegas All newbies are eligible for the casino's unique arrival incentive. Casino Rewards Birthday Bonus

সুমন পালঃ
গত ২৮ আগষ্ট সকাল ১১টায় নরসিংদী সদর এমআরএসসি- ব্র্যাক অফিসে “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ” প্রবাস বন্ধু ফোরাম মিটিং অনুষ্ঠিত হয়
ইউরোপীয় ইউনিয়ন ও সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর যৌথ অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর বাস্তবায়নে “ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রির্টানী মাইগ্রেন্টস (প্রত্যাশা ২) প্রকল্পের আওতায় “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরন” বিষয়কে সামনে রেখে গত ২৮ আগষ্ট ২০২৪ রোজ বুধবার বেলা ১১টায় নরসিংদীর এমআরএসসিতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আনিছুল হোক, সহ সভাপতি আমানউল্লাহ আমান , সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম (সাংবাদিক) ,সাংগঠনিক সম্পাদক আঃ মজিদ মেম্বার , তথ্য ও প্রচার সম্পাদক শাহরিয়ার পারভেজ জয়, সম্মানিত সদস্য জাকির হোসেন, অন্যান্য সদস্য গন হলেন দিনা, কুলসুম, জেরিন, শরিফা বেগম মেম্বার, সারা ইসলাম মুক্তা, শাহনাজ,শাকিল আজাদ, ব্র্যাক প্রতিনিধি।
প্রবাস বন্ধু ফোরাম মিটিংটি সঞ্চালনা করেন আনোয়ার হোসেন , এমআরএসসি কো-অর্ডিনেটর, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, নরসিংদী এবং মোঃ সোহরাব মোল্লা, প্রোগ্রাম অর্গানাইজার, নরসিংদী সদর উপজেলার ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে প্রত্যাশা – ২ প্রকল্প নিয়ে বিশদভাবে আলোচনা করেন। বিদেশ-ফেরত অভিবাসীদের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা-২ প্রকল্পের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, বিদেশ-ফেরত অভিবাসীদের মনোসামাজিক কাউন্সেলিং, সামাজিক পুনরেকত্রীকরণ সেবা এবং অর্থনৈতিক পুনঃএকত্রীকরন, বিভিন্ন প্রশিক্ষণ ও রেফারেল সেবা প্রদান করবে তা প্রবাস বন্ধু ফোরাম মিটিং উপস্থিতির মাঝে তুলে ধরা হয় এবং বিদেশ-ফেরত অভিবাসীদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, নরসিংদী এর সাথে যোগাযোগ করার জন্য আহবান জানানো হয়।