Best Online Pokies In New Zealand With Neosurf The developers have managed to fully open this topic. Sunny Game Casino What is the welcome offer at Spin Palace Casino, and how much will I get. The Star Hotel Rooms

সুমন পাল, মাধবদী( নরসিংদী) প্রতিনিধিঃ
নরসিংদী মাধবদীর মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুবুল হাসান কে গুলি ও কুপিয়ে হত্যার প্রতিবাদে মেহেরপাড়া ইউনিয়ন বাসীর আয়োজনে শেখেরচর মাজার বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ বিকেল ৪টায়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, নিহতের ভাই মোঃ হাফিজুল হাসান, মাধবদী শহর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান ভূইয়া, পাঁচদোনা ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, আমদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীন ভূইয়া রিপন, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোতালিব মিয়া, মোঃ জাকারিয়া, চরদিঘলদী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহিন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। প্রতিবাদ সভা থেকে মাহাবুবুল হাসানকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে জনসমূখে ফাসির দাবী জানানো হয়। প্রতিবাদ সভা শেষে ঢাকা-সিলেট মহাসড়কের শেখেরচর মাজার বাসস্ট্যান্ড হতে পৌলানপুর হয়ে একই জায়গায় এসে শেষ হয়।