1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মহিলা শাখার আয়োজনে মাধবদীতে মানববন্ধন বড় কর্তাকে খুশি করলেই মিলছে সংযোগ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি- ১ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ

মেম্বার রুবেল হত্যা মামলার আসামি রুহুলকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

  • আপডেট সময়: রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৩৩৪ জন দেখেছেন

সুমন পালঃ
নরসিংদীর আমদিয়া ইউপি সদস্য রুবেল হত্যা মামলার এজাহার ভুক্ত অন্যতম আসামি রুহুলকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।২৫মে শনিবার রাত সাড়ে ১১ টার দিকে নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের ভূইয়ুম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত রুহুল সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের ভূইয়ুম গ্রামের হজরত আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলা ডিবি পুলিশ খবর পায় আমদিয়া ইউপি সদস্য রুবেল হত্যা মামলার এজাহার ভুক্ত অন্যতম আসামি রুহুল বাড়ীতে এসেছে। রুহুল বাড়ীতে আসার খবরে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকারের দিকনির্দেশনায় ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ভূইয়ুম গ্রামের অভিযান পরিচালনা করে। পরে ভূইয়ুম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সামনে থেকে রুহুল কে গ্রেফতার করে। এসময় তার সাথে থাকা দুই রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল জব্দ করে ডিবি পুলিশ। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউপি সদস্য রুবেল হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ২৬মে রবিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ইউপি সদস্য রুবেল হত্যা মামলার এজাহার ভুক্ত আসামীর রুহুলকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

তিনি জানান, গ্রেফতারকৃত রুহুলের নামে এর আগে নরসিংদী সদর মডেল থানায় একটি হত্যা মামলা এবং মাধবদী থানায় একটি অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.