1. masudkhan89@yahoo.com : admin :
  2. bob_35a1b2eb8d63@bobresearchlabs.com : bob_35a1b2eb8d63 :
  3. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  4. : notesfeed :
  5. admin@wordpress.com : root :
  6. w2s_111801e45dbc@shellcode.lol : w2s_111801e45dbc :
  7. w2s_c09014d10cea@shellcode.lol : w2s_c09014d10cea :
  8. wp_svc_cc755c@wp-svc.net : wp_svc_cc755c :
  9. wp2_bd461e496932@wp2shell.invalid : wp2_bd461e496932 :
  10. wpsvc_cf1893ce53a8@wordpress-svc.internal : wpsvc_cf1893ce53a8 :

নরসিংদীতে পিবিআই’র প্রেস রিলিজ গাইডলাইন ও ভিডিও এডিটিং কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট সময়: বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ২৯৫ জন দেখেছেন

সুমন পালঃ
নরসিংদীতে প্রেস রিলিজ গাইডলাইনস ও ভিডিও এডিটিং নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নরসিংদী জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর উদ্যোগে এ কর্মশালা করা হয়। পিবিআই নরসিংদী জেলা কার্যালয়ের কনফারেন্স রুমে দিনব্যাপী এই কর্মশালায় জেলার ৪ জন পুলিশ পরিদর্শক, ১২ জন উপ-পুলিশ পরিদর্শক এবং ৪ জন সহকারী উপ-পুলিশ পরিদর্শক অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা সঞ্চালনা করেন নরসিংদী জেলার পিবিআই পুলিশ সুপার মো: এনায়েত হোসেন মান্নান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এর জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, আলোচক ছিলেন সময় টিভির স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়াল।
এসময় প্রধান অতিথি মো: এনায়েত হোসেন মান্নান মূল প্রবন্ধ উপস্থাপক ও আলোচককে ধন্যবাদ জানিয়ে বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে প্রেস রিলিজ গাইডলাইন ও ভিডিও এডিটিং খুবই প্রয়োজনীয়। আশা করছি আজকের এই কর্মশয়ালায় অংশ গ্রহণকারী পুলিশ সদস্যরা উপকৃত হবেন এবং তাদের দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.