1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

নরসিংদী সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সোহানা

  • আপডেট সময়: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩২ জন দেখেছেন

সুমন পালঃ আসন্ন নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সোহানা আক্তার(বি,এ অনার্স) নরসিংদী বাসীর দোয়া ও সহযোগীতা কামনা করছেন। সোহানা আক্তার নরসিংদী সদর উপজেলার চিনিশপুর, ৩নংওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া সোহানা দুই সন্তানের জননী। শিক্ষা জীবনে সোহানা ২০১১ ইং সালে রায়পুরা উপজেলার ইসলামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক ও ২০১৩ ইং সালে আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উর্ত্তীন হন। পরবর্তীতে ২০১৯ ইং সালে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে বি.এস.এস (অর্নাস) পরীক্ষায় সুনামের সহিত উর্ত্তীন হন। অর্নাসে অধ্যায়নরত অবস্থায় ২০১৩ইং সাল থেকে ২০১৮ইং সাল পর্যন্ত আওয়ামীলীগের রাজনীতিতে নিজেকে জড়িয়ে ছাত্র লীগের স্বক্রীয় কর্মী হিসেবে কাজ করেন। পরে ২০১৯ইং সাল থেকে তিনি নরসিংদী জেলা আওয়ামী মৎসজীবি লীগের আহ্বায়কের দায়িত্ব পান। পরে জেলা সম্মেলনের মাধ্যমে আহ্বায়কের পদ থেকে উর্ত্তীন হয়ে নরসিংদী জেলা আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের মধ্যে সর্ব প্রথম সোহানা নারীদের মধ্য থেকে আওয়ামী মৎসজীবি লীগের সভাপতি নির্বাচিত হন। সোহানার আধি নিবাস রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের তুলাতলী গ্রামের নজরুল ইসলামের জৈষ্ঠ মেয়ে। ২৮ বছর বয়সী সোহানা নরসিংদী জেলা আওয়ামীলীগের রাজনীতিতে যথেষ্ট ভূমিকা রেখেছেন। তাই তিনি জনগনের সেবা করার জন্য নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নরসিংদী বাসীর দোয়া ও সহযোগীতা কামনা করছেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.