Fast Casino Payouts King of Spades, 4 of diamonds, etc. Bondibet Casino 100 Free Spins Bonus 2026 Despite several shortcomings, Sunbet offers a wide variety of popular titles. Casino App With Real Money

মনিরুজ্জামান, নরসিংদীঃ মোহাম্মদ ওমর ফারুক মিয়াকে সভাপতি ও এড. আবুল হাসানাত মাসুমকে সাধারণ সম্পাদক করে নরসিংদী জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নরসিংদী জেলা পার্টির ১১১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা দেয়া হয়েছে।
এর আগে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি’র সুপারিশের ভিত্তিতে
পার্টির চেয়ারম্যান গোলাম মো. কাদের এমপি গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতা বলে ১১১ সদস্য বিশিষ্ট নরসিংদী জেলা কমিটির অনুমোদন দেন।
জানা যায় নরসিংদী জেলা জাতীয় পার্টির কমিটি গঠন উপলক্ষে গত ৩ জুন নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।
নরসিংদী জেলা জাতীয় পার্টির আহবায়ক মো. সফিকুল ইসলাম সফিকের সভাপতিত্বে ও সদস্য সচিব ওমর ফারুক মিয়ার সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু এমপি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফকরুল ইমাম হোসেন এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, নাজমা আক্তার এমপি, আলমগীর সিকদার লোটন, হাবিবুর রহমান ভূইয়া, মোজাম্মেল হক লাভলু, হেনা খান পন্নি, মোহাম্মদ মনির হোসেন, নেওয়াজ আলী ভূইয়া, আবুল হাসানাত মাসুম, ফররুখ আহমদ প্রমূখ।
ওইদিন সম্মেলনে কমিটি ঘোষণা না দিয়ে ১০দিন পরে কমিটি ঘোষণা দেয়া হবে বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মেলনস্থল ত্যাগ করেন। এরই পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেন তারা।