1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

সবুজ আন্দোলন নরসিংদী জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

  • আপডেট সময়: সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৩৪৪ জন দেখেছেন

 

মনিরুজ্জামান, নরসিংদীঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘সবুজ আন্দোলন ‘নরসিংদী জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (৫ জুন) দুপুর সাড়ে বারোটায় সবুজ আন্দোলন নরসিংদী জেলা শাখার উদ্যোগে বালাপুর নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বালাপুর নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর’র সভাপতিত্বে বিদ্যালয়ের আঙ্গিনায় বৃক্ষরোপণ করে কর্মসূচির শুভ উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও পাইকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাশেম।
সবুজ আন্দোলন নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র ছাত্রীদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছ বিতরণ করেন সবুজ আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি ও নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোহাম্মদ আল-আমিন রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াকার, কবি, সাহিত্যিক, সাপ্তাহিক খোরাক এর সম্পাদক ও প্রকাশক এমদাদুল ইসলাম খোকন, মাধবদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মকবুল হোসেন ও বাংলাদেশ সবুজ পরিবেশ আন্দোলন নরসিংদী জেলা শাখার প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জসীম উদ্দিন।
এসময় বালাপুর নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য ও মাধবদী মহা বিদ্যালয়ের সাবেক ভিপি রিয়াজুল ইসলাম রিজু,আব্দুল হামিদ, রেজাউল করিম রাফি, মোঃ মাসুম মিয়া ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ সবুজ আন্দোলন নরসিংদী জেলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.