1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপমহাপরিচালকের মতবিনিময় ও বাইসাইকেল বিতরণ নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ

মাধবদীতে এক বেলা খাবার খাওয়ালো মানবতার হোটেল

  • আপডেট সময়: বুধবার, ১০ মে, ২০২৩
  • ৩৭৯ জন দেখেছেন

 

মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদীর মাধবদীতে মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের পরিচালনায় প্রতি মাসের ন্যায় এই মাসেও এক বেলা খাবার খাওয়ালো মানবতার হোটেল। আজ ১০ মে দুপুর ১টায় মাধবদী আলগী তারুনী ভূইয়ার বাড়ি অসহায়, গরীব, পথচারীসহ সকলকে এক বেলা খাবার খাইয়েছে সেচ্ছাসেবী সংগঠনটি। প্রাথমিকভাবে প্রতি মাসে ১দিন অথবা ২ দিন বিনামূল্যে খাদ্য বিতরণ করবে সংগঠনটি। আয়োজনের ৬ষ্ঠ দিনও এক হাজার মানুষকে খাবার খাওয়ানো হয়। পর্যায়ক্রমে মাধবদী থানার বিভিন্ন স্পট থেকে মানবতার হোটেলের কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন উদ্যোক্তাগণ।
মানবতার হোটেলের এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবদী সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোহাম্মদ আল আমিন রহমান। মানবতার হোটেলের একবেলা খাবার খাওয়ানোর অনুষ্ঠানে উদ্বোধন করেন মাধবদী শহর যুবলীগের সাধারন সম্পাদক মোঃ ইলিয়াছ। এসময় আরো উপস্থিত ছিলেন নুরালাপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ আলী, মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা, ফোরামের সদস্য আহসান হাবীব রোমান, মোঃ আমজাদ হোসেন, রেজাউল করিম রাফি প্রমূখ।

 

মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।
০১৯১২-৪৮৫০৮৫

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.