1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
প্রসূতি মায়ের জীবন রক্ষায় উপজেলা প্রশিক্ষক রুহুল আমিন এর রক্তদান নরসিংদীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপমহাপরিচালকের মতবিনিময় ও বাইসাইকেল বিতরণ নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ

নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল।

  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৫১৫ জন দেখেছেন

 

মকবুল হোসেন মাধবদী , নরসিংদীঃ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে নরসিংদী পৌরসভা হলরুমে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম রিপন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব কামরুজ্জামান কামরুল।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সম্মানীত উপদেষ্টা ও নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবু মাখন দাস।
নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক অধিকারের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ্ব মোতালিব হোসেন

আলোচনা আরও বক্তব্য রাখেন নরসিংদী জেল রিপোর্টার্স ক্লাবের সমন্বয়ক মকবুল হোসেন, বিশ্বনাথ পাল, সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন রাজু, সহ-সভাপতি মনিরুজ্জামান, টুটুল শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন ও এম ওবায়েদুল কবিরসহ কার্যকরী পরিষদের অন্যান্য সদস্য, নরসিংদী সদর, বেলাব, রায়পুরা, মনোহরদী, পলাশ ও শিবপুর থেকে আগত নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের শতাধিক সদস্য ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবসহ সকল প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক (নরসিংদী সদর) শফিউদ্দিন খন্দকার।
পরে ইফতার শেষে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি বিতরণ করা হয়।

মকবুল হোসেন মাধবদী নরসিংদী

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.