Happy Hugo Casino 100 Free Spins Bonus 2026 Theyre a buoyant bunch with a love of vibrant colours and cute, larger-than-life cartoon characters the sort that surface in their pokies and other games. Galaxyno Casino Login App Sign Up They also happen to be the leading brands that are available at golf stores and online retailers. Deposit Via Google Play

মকবুল হোসেন ঃমাধবদী নরসিংদী প্রতিনিধি ঃ
নরসিংদী জেলার মাধবদী থানার নুরালাপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেলিফোন প্রতীক নিয়ে আরিফ হোসেন ও মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখা প্রতীকের মুফতী কাউসার আহমেদ চেয়ারম্যান পদে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দুটি ইউনিয়নে ইভিএমের মাধ্যমে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দুটি ইউনিয়নে মোট ২৫টি কেন্দ্রের ১৬৭টি ভোট কক্ষের মাধ্যমে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার সংখ্যা ছিলো ৬২ হাজার ৬৬৪ জন।
এর মধ্যে মহিষাশুড়া ইউনিয়ন পরিষদে হাতপাখা প্রতীক নিয়ে মুফতী কাউসার আহমেদ ৮৩৬৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আনারস প্রতীক মোঃ আলমগীর ভুইয়া পেয়েছে ৪৪৩৯ ভোট এবং আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীক প্রার্থী এনামুল হক শাহীন পেয়েছেন ৪১৫৫ ভোট।
নুরালাপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেলিফোন প্রতীক নিয়ে সাবেক ছাত্রনেতা আরিফ হোসেন ৭৩৪২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধি আনারস প্রতীক খাদেমুল ইসলাম পেয়েছেন ৬৮৪৮ ভোট, আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ জাকারিয়া পেয়েছেন ৪৬৯১ টি ভোট।
দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১১ জন, সদস্য পদে ৮৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৫ জন প্রতিদ্বনিদ্বতা করেছেন। নরসিংদী সদর উপজেলা নির্বাচন অফিসার জাকির মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেন।
মকবুল হোসেন মাধবদী নরসিংদী